খানসামাকে মাদকমুক্ত করতে ৪০ কি.মি. রাস্তায় মানববন্ধনের প্রস্তুতি:-
দিনাজপুরের খানসামাকে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে উপজেলার প্রধান সড়কসহ বিভিন্ন স্থানে প্রায় ৪০ কিলোমিটার রাস্তাজুড়ে মাদকবিরোধী মানববন্ধন ও শপথ গ্রহণে ব্যাপক প্রস্তুতি চলছে।
উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় ১লা ডিসেম্বর হতে মাদকের বিরুদ্ধে গণজাগণ মানবন্ধন ও শপথ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এমপি প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। মানববন্ধনটি উপজেলার উত্তরের উপজেলা দেবীগঞ্জের সীমান্তবর্তী ধর্মপুর গ্রামের বাদশা বাজার থেকে শুরু করে দক্ষিণের উপজেলা চিরিরবন্দরের সীমন্তবর্তী গোয়ালডিহি গ্রামের চান্দেরদহ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তাজুড়ে অবিচ্ছিন্ন ভাবে অনুষ্ঠিত হবে।
এটি সফল করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সসহিদুজ্জামান শাহ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান উপজেলার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, কর্মজীবী নারী-পুরুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ইমাম, পুরোহিত, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, প্রতিবন্ধী, আদিবাসীসহ আপামর জনসাধারণকে একাত্মতার আহ্বান জানান।
এ কাজের সহযোগী হিসেবে প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ নিরলস ভাবে কাজ করে চলছেন।
মোঃ নজরুল ইসলাম (ইউডিসি)https://www.youtube.com/watch?v=rzJQh53Vp0g&feature=youtu.be

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন